বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে পেসারদেরই এগিয়ে রাখতে হবে, মনে করেন হান্নান সরকার

পত্রিকার পাতা ডেস্ক
আগস্ট ৫, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ডারউইনে অবস্থান করছে বাংলাদেশ দল। প্রথম টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। ডারউইনের উইকেটে পেসারদের প্রভাব বেশি থাকবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক নির্বাচক হান্নান সরকার। বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে ডারউইনে থাকায় সেখানকার উইকেট ও কন্ডিশন কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তাঁর।

হান্নান সরকারের মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের তুলনায় পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের কাঁধেই দায়িত্ব বেশি থাকবে।

তিনি বলেন, ‘মাহমুদুল হাসান জয় পাঁচ উইকেট নিয়েছিল। আমি মাঠেই ছিলাম। জয় এমন একটি উইকেট পেয়েছিল, যেটা অনেকের কাছে টার্নিং মনে হতে পারে। কিন্তু আসলে খুব বেশি টার্ন ছিল না। সেখানে মূল বিষয় ছিল রান নিয়ন্ত্রণ। এই কন্ডিশনে পেসারদেরই নেতৃত্ব দিতে হবে। শুরুতে উইকেট নিতে না পারলে অস্ট্রেলিয়ার রান আটকানো কঠিন হবে। তবে মিরাজ ও তাইজুল বিশ্বের অন্যতম অভিজ্ঞ এবং আমাদের সেরা দুই স্পিনার। তবু খুব বেশি টার্ন পাওয়া যাবে বলে মনে হয় না।’

একই সঙ্গে তিনি মনে করেন, উইকেটে কিছুটা টার্ন থাকলে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার নাথান লায়নও বাংলাদেশের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন।

হান্নান বলেন, ‘টপ এন্ড অঞ্চলের উইকেটে স্পিনাররা কিছুটা টার্ন পেয়েছিল। তবে খুব বেশি টার্নিং উইকেট হবে বলে মনে হয় না। তাদের দলে নাথান লায়নের মতো স্পিনার আছে, সেটিও মাথায় রাখতে হবে। তারপরও এই টেস্টে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’

অস্ট্রেলিয়াকে শুরুতেই চাপে ফেলা সহজ হবে না বলেও মনে করেন অনূর্ধ্ব–১৯ দলের প্রধান কোচ হান্নান সরকার।

তিনি বলেন, ‘এটা কিছুটা কঠিন, বরং অসম্ভবই বলা যায়। এই ধরনের কন্ডিশনে আমরা খুব বেশি বল করিনি। এখানে বল করার জন্য আলাদা ধরনের অভিজ্ঞতা প্রয়োজন। প্রচলিত লেন্থের সঙ্গে এই কন্ডিশনের লেন্থের পার্থক্য আছে। অস্ট্রেলিয়ার মতো দলকে ৭০ রানে ৭ উইকেট হারাতে বাধ্য করা কঠিন। তবে ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।