আকিজ বশির গ্রুপে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে ইন্টার্নশিপ করতে আগ্রহীদের জন্য এসেছে নতুন সুযোগ। প্রতিষ্ঠানটি ‘ইন্টার্ন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে মোট তিনজনকে ইন্টার্ন হিসেবে নিয়োগ দেবে।
ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১৪ অক্টোবর থেকে এবং চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত:
-
প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ
-
পদের নাম: ইন্টার্ন – অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
-
বিভাগ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
-
পদসংখ্যা: ৩টি
-
যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বিবিএ ডিগ্রি
-
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
-
কর্মক্ষেত্র: অফিস
-
চাকরির ধরন: ইন্টার্নশিপ
-
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
-
কর্মস্থল: ঢাকা
-
সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে
এই ইন্টার্নশিপের মাধ্যমে তরুণরা করপোরেট জগতে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
🕔 আবেদনের শেষ তারিখ: ২৩ অক্টোবর ২০২৫

