বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় যোগ দিতে তেহরানের পথে স্পিকার

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি আজ বৃহস্পতিবার সকালে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

স্পিকার বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হন। সফরকালে তিনি তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেবেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে মারা যান।

ইরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির নতুন রাজনৈতিক কাঠামো গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৮০ সালে তিনি স্বল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ইরান-ইরাক যুদ্ধ চলাকালে ইসলামী বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) তত্ত্বাবধানের দায়িত্ব পান। পরবর্তী সময়ে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাঁকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

জানাজায় অংশ নেওয়ার পর আগামী ৪ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।