বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

একুশে পদকজয়ী অধ্যাপক নিয়াজ জামানকে আইইউবির সংবর্ধনা

Main Admin
মার্চ ৩, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য একুশে পদক ২০২৫ জয়ী শিক্ষাবিদ, লেখক ও অনুবাদক অধ্যাপক নিয়াজ জামানকে সংবর্ধনা দিয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আইইউবি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইইউবির ট্রাস্টি, উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ ছাড়াও, বেশ কয়েকজন শিক্ষা ও সাহিত্যানুরাগী অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের শুরুতেই অধ্যাপক নিয়াজ জামানের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. রাজিয়া সুলতানা। অধ্যাপক নিয়াজ জামানের লেখা একটি ছোটগল্প থেকে কিছু অংশ পড়ে শোনান তিনি।

এরপর অধ্যাপক নিয়াজ জামানের কর্মজীবন, একুশে পদকপ্রাপ্তি, আইইউবির অগ্রগতিতে তার অবদানসহ নানা বিষয়ে একে একে আলোচনা করেন আইইউবির ট্রাস্টি বোর্ডে সদস্য জাভেদ, উপাচার্য অধ্যাপক ম. তামিম, ফিজিকাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ও লেখক ড. আহমাদ মোস্তফা কামাল। অধ্যাপক নিয়াজ জামান তার বক্তব্যে আইইউবিতে শিক্ষার্থী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন লিবারেল আর্টস অ্যান্ড সোশাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. বখতিয়ার আহমেদ। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার একুশে পদক ২০২৫ পান আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের উপদেষ্টা অধ্যাপক নিয়াজ জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।