বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এনসিসি ব্যাংকে “লিডারশীপ ডেভেলপমেন্ট এন্ড টিম বিল্ডিং” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

Main Admin
আগস্ট ২৮, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

এনসিসি ব্যাংকের কর্মকর্তাদের জন্য “লিডারশীপ ডেভেলপমেন্ট এন্ড টিম বিল্ডিং” শীর্ষক ০৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী সম্প্রতি ব্যাংকের লার্নিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন রিশাদ হোসেন এবং লার্নিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের কনসালটেন্ট মোঃ আবদুর রহিম উপস্থিত ছিলেন। মোট ৩৭ জন বাছাইকৃত কর্মকর্তা যাদেরকে আগামী সময়ে বিভিন্ন নেতৃত্বস্থানীয় দায়িত্ব দেওয়া হবে এই প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।চেয়ারম্যান মোঃ নূরন নেওয়াজ সেলিম বলেন, “বর্তমান যুগ তথ্যপ্রযুক্তি ও জ্ঞানের যুগ। ব্যাংকিং খাত প্রতিনিয়ত পরিবর্তন ও উন্নয়নের মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রতিযোগিতামূলক পরিবেশে একজন ব্যাংক কর্মকর্তাকে শুধু মৌলিক জ্ঞানেই দক্ষ হলেই হবে না, বরং তাকে হতে হবে উদ্ভাবনী ধীশক্তি সম্পন্ন, পরিশ্রমী এবং নৈতিকতা চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের মেধা ও মননের সর্বোত্তম বিকাশ ঘটিয়ে একজন ব্যাংকারের নের্তৃত্বের শীর্ষে পৌঁছানো সম্ভব। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও দায়িত্ববোধ এই চারটি গুণাবলীর সমন্বয়ে নিজেকে তৈরী করে আগামী দিনে ব্যাংকের তথা ব্যাংকিং সেক্টরের নেতৃত্ব কাঁধে নেয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, ব্যাংকিং খাতে কাজ করতে হলে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয় বরং বাস্তব পরিস্থিতি বিবেচনা ও বিশ্লেষণের ক্ষমতাও থাকতে হবে।তিনি আরও বলেন, “আমরা এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি কর্মকর্তা গ্রাহকদের প্রয়োজনকে অনুধাবন করতে পারবে এবং গ্রাহকদের সর্বোচ্চ সন্তোষ্টি নিশ্চিত করতে সক্ষম হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু নিয়ম-কানুন জানা নয় বরং আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে দীর্ঘ মেয়াদী গ্রাহক সম্পর্ক তৈরীর ক্ষেত্রে বিশেষ গুণাবলী বিকাশের মাধ্যমে ‘সার্ভিস লিডার’ হিসেবে তৈরী হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।