পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এশিয়া কাপে আজ দুই ম্যাচ

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ (রবিবার) অনুষ্ঠিত হচ্ছে দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় আবুধাবিতে মুখোমুখি হবে গ্রুপ ‘এ’র দুই তলানির দল সংযুক্ত আরব আমিরাত ও ওমান। দ্বিতীয় ম্যাচে রাত ৮টা ৩০ মিনিটে দুবাইয়ে গ্রুপ ‘বি’তে শ্রীলঙ্কা লড়বে হংকংয়ের বিপক্ষে।

আরব আমিরাত ও ওমান নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে। ওমান পাকিস্তানের কাছে হারে ৯৩ রানে এবং আরব আমিরাত শুরুতেই ভারতকে মোকাবিলা করে হারে ৯ উইকেটে।

দ্বিতীয় ম্যাচে হার মানে এই দুই দলের জন্য প্রায় বিদায়ের সমান হতে পারে। তাই মরিয়া লড়াইয়ের অপেক্ষায় সমর্থকরা।

বাংলাদেশের গ্রুপে থাকা শ্রীলঙ্কা আজ মুখোমুখি হবে হংকংয়ের। লঙ্কানরা প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে দারুণভাবে। অন্যদিকে হংকং হেরেছে বাংলাদেশের কাছে ৭ উইকেটে।

এই ম্যাচে জয় পেলে সুপার ফোরে পৌঁছানোর দারুণ সুযোগ থাকবে শ্রীলঙ্কার সামনে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।