বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

কানাডায় স্টেজে জেনিফারের গানে মাতোয়ারা দর্শক

Main Admin
নভেম্বর ২৭, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক:
নব্বইয়ের সেই রঙিন দিন, বল প্রিন্ট শাড়িতে আজও যেন বেঁচে আছে এক টুকরো মায়াবী স্মৃতি—যেখানে লুকিয়ে আছে ফেলে আসা শৈশব-কৈশোর, বৃষ্টিভেজা বিকেল আর প্রথম ভালো লাগার হাজারো গল্প। ঠিক সেই সোনালি অতীত আর চিরচেনা সুরের মায়াজাল বুনে সম্প্রতি কানাডার মন্ট্রিয়ালে ‘সুরের আড্ডা’ অনুষ্ঠানে গান গেয়ে দর্শক-শ্রোতাদের হৃদয়ের গভীরতম কোণে ছুঁয়ে গেলেন প্রবাসী বাংলাদেশি কণ্ঠশিল্পী জেনিফার গমেজ। নব্বই দশকের জনপ্রিয় সব বাংলা গানের পসরা সাজিয়ে তাঁর আবেগমাখা পরিবেশনায় সন্ধ্যাটি রূপ নেয় এক পরম ভালোলাগার মিলনমেলায়।

​নিজের হৃদয়ের গহিন থেকে উঠে আসা অনুভূতি প্রকাশ করতে গিয়ে জেনিফার গমেজ আবেগাপ্লুত কণ্ঠে বলেন,

​”প্রবাসের মাটিতে যখন বাংলাদেশের জনপ্রিয় পুরাতন গানগুলো পরিবেশন করি, তখন মনে হয় যেন প্রবাসে নয়, বাংলাদেশের মাটিতেই স্টেজ শো করছি। স্টেজ প্রাঙ্গণটাই যেন এক টুকরো বাংলাদেশ! দর্শকদের ভালোবাসার আবেগময় উচ্ছ্বাস ও উন্মাদনা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়—সে এক অন্য রকম অনুভূতি।”

​অনুষ্ঠানের সংগীত আয়োজনে এক অনন্য মাত্রা যোগ করেন গুণী কম্পোজার লিটন ডি কস্তা। তাঁর হৃদয়ছোঁয়া ও দরদি কম্পোজিশনে প্রতিটি সুর যেন নতুন প্রাণ ফিরে পায়। সুরের পরতে পরতে শিল্পী, শ্রোতা ও দর্শক সবাই যেন হারিয়ে যান নব্বই দশকের মিষ্টি নস্টালজিয়ায়; গান, স্মৃতি আর ভালোবাসার উষ্ণতায় ভিজে ওঠে পুরো মিলনায়তন।

উল্লেখ্য, ​সংগীতশিল্পী জেনিফার গমেজ এবং সংগীত পরিচালক লিটন ডি কস্তা—দুজনেই বর্তমানে কানাডার মন্ট্রিয়ালের স্থায়ী বাসিন্দা। দূর পরবাসে, ব্যস্ত জীবনের কোলাহলেও তাঁরা নিজেদের শেকড়, মাটির টান আর সংগীতচর্চাকে আগলে রেখেছেন পরম মমতায়।

​কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছেই নয়, স্থানীয় কানাডীয় দর্শক-শ্রোতাদের কাছেও তাঁরা দুজন অত্যন্ত প্রিয় ও পরিচিত মুখ। কানাডার বিভিন্ন প্রদেশে নিয়মিত বাংলা গানের পাশাপাশি ভিনদেশি ও নানা ভাষার গান পরিবেশন করে হৃদয়ের এক অনন্য সেতুবন্ধন গড়ে তুলেছেন তাঁরা। ভাষার সীমানা ছাড়িয়ে তাঁদের সুরের জাদু ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে ভিনদেশি শ্রোতাদের মনেও তৈরি হয়েছে ভালোবাসা ও গভীর শ্রদ্ধার আলাদা জায়গা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।