বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কালিম্পঙে বসতে পারে মিমির বিয়ের আসর, পাত্র কে

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী বাংলাদেশেও বেশ জনপ্রিয়। ২০২৪ সালে শাকিব খানের বিপরীতে রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় অভিনয়ের পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। সিনেমাটির ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উরা ধুরা’ গানও ব্যাপকভাবে চর্চিত হয়। তবে এবার সিনেমা নয়, ব্যক্তিজীবন নিয়েই আলোচনায় এসেছেন অভিনেত্রী। পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার ও সংবাদ প্রতিদিন জানিয়েছে, চলতি বছরই বিয়ে করতে চলেছেন মিমি।

খবর অনুযায়ী, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন মিমি। বিয়ের আসর বসতে পারে পাহাড়ের শহর কালিম্পঙে। ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যে নিমন্ত্রণের তোড়জোড় শুরু হয়ে গেছে বলেও খবর। তবে মিমির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গুঞ্জনের কেন্দ্রে শুধু বিয়ের দিনক্ষণ নয়, পাত্রও। টালিপাড়ার সঙ্গে তাঁর কোনো যোগ নেই বলেই খবর। শোনা যাচ্ছে, মিমির হবু স্বামী পেশায় ভারতীয় নৌবাহিনীর সদস্য। তাঁর নাম সিদ্ধার্থ। যদিও বিয়ে নিয়ে এখনো পাত্র–পাত্রী দুজনের কেউই মুখ খোলেননি। তবে খবর, পূজার আবহেই তাঁদের মধ্যে মন বিনিময় হয়েছে।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিয়ের শপিং থেকে শুরু করে নিমন্ত্রণপত্র বিলির কাজও নাকি জোরকদমে চলছে। কারণ, হাতে আর মাত্র সাড়ে তিন মাস।

মিমির প্রেমজীবন নিয়ে অবশ্য এর আগে কম আলোচনা হয়নি। সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন শোনা গেলেও মিমি নিজে সেগুলোকে কখনো বিশেষ গুরুত্ব দেননি। কয়েক বছর আগে বিয়ে নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, বিয়ে করতে হলে আগে পাত্র খুঁজতে হবে। এ জন্য দেখাসাক্ষাৎও করতে হবে। সেটুকু করার সময়ও নাকি তাঁর নেই। সেই ‘ব্যস্ত’ মিমির জীবনেই এবার চুপিসারে কেউ এসেছেন কি না, তা নিয়েই চলছে আলোচনা।

বিয়ের আগে নভেম্বরেই নাকি হবে আংটিবদল। আপাতত এ বিষয়ে নায়িকা নীরব। সবটাই ক্রমে প্রকাশ্য।

চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে মডেল হিসেবে শোবিজে পা রাখেন মিমি। ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয় করে রাতারাতি বাঙালির পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। পরে ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর ‘বোঝে না সে বোঝে না’ ছবিতে অভিনয় করেন। বাণিজ্যিক ছবিতে দর্শকেরা নায়িকার যে ‘টিপিক্যাল’ চরিত্র দেখতে অভ্যস্ত, এই দুটি চরিত্র ছিল তার তুলনায় কিছুটা আলাদা।

অভিনেত্রী হিসেবে সাফল্যের মধ্যেই ২০১৯ সালে রাজনীতির আঙিনায় পা রাখেন মিমি। ওই বছর লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদ সদস্য হন তিনি।

এই মুহূর্তে নিজের ছবির কাজ নিয়ে ব্যস্ত মিমি। পূজায় মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’। এ ছাড়া আরও একটি নতুন ছবির শুটিং শুরু করবেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।