পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

Sun this Ja ham
জানুয়ারি ২৪, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হওয়া বিএনপি নেতা হাসান মোল্লা (৪৭) চিকিৎধীন অবস্থা মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন তার সহকর্মী ও দলীয় নেতাকর্মীরা।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় হাসান মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি এম সাইফুল আলম। এর আগে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, নিহত হাসান মোল্লা কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আকো মোল্লার ছেলে। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে হস্তান্তর করা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সর্বশেষ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমানের একান্ত সচিব মো. উজ্জ্বল জানান, শুক্রবার দিবাগত রাতে হাসান মোল্লার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি এম সাইফুল আলম বলেন, চিকিৎসাধীন অবস্থায় হাসান মোল্লার মৃত্যু হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: ইত্তেফাক অনলাইন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।