পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কোন খেলোয়ারকে খারাপ কাজে জড়িত হতে দেখিনি: সেনা প্রধান

ফারুক আহমেদ, ময়মনসিংহ ব্যুরো প্রধান
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন আমি জীবনে কখনো কোন খেলোয়ারকে খারাপ কাজে জড়িত হতে দেখিনি। আমরা স্বপ্ন দেখতে দেখেছি, আমরা স্বপ্ন দেথতে শুরু করেছি। আমরা ইয়ং জেনারেশনকে বেশি বেশি খেলায় সম্পৃক্ত করতে চাচ্ছি।

রোববার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে চেলেরঘাটের সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় সেনাপ্রধান বলেন, আমরা এটাকে বাস্তবায়ন করতে পারব। দেশীয় ক্রীড়াবিদরা এখানে প্র্যাকটিস করতে পারবেন। এখানে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো প্রায়োরিটি পাবে। তিনি বলেন, এটা সেনা বাহিনী ও অলিম্পিক এসোসিয়েশনের মধ্যে জয়েন্ট কলেবরেশন হিসেবে কাজ করবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব জুবায়েদুর রহমান রানা, কর্নেল কুতুর উদ্দিন খান।
এর আগে তিনি অপর একটি স্থানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বক্তব্য প্রদান করেন। এ সময় সেনাবাহিনীর উধ্বর্তন কর্মকর্তাগণ, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার এবং ঘাটাইল এরিয়ার সেনাবাহিনীর উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।