বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গাইবান্ধায় ঘাঘট নদী থেকে স্কুল শিক্ষিকার ভাসমান লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা সদরে ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪৪) নামের এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত তাসনিম আরা নাজ উপজেলার খোলাহাটী ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া এলাকার নাজির হোসেনের মেয়ে। তিনি শহরের এনএইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ওই এলাকার ঘাঘট নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার ভোরে বাড়ি থেকে বের হয় নাজ। এরপর বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করতে থাকে স্বজনরা। পরে দুপুরের দিকে ওই এলাকার ঘাঘট নদীতে ওই নারীর লাশ ভেসে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তাসনিম আরা নাজের একাধিক সহকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে নাজ মানসিক সমস্যায় ভুগছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।