বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Main Admin
মার্চ ২৮, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাতটার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজু মিয়া (৩৫), জিয়ারুল ইসলাম (৪০)। নিহতদের একজন পিকআপের হেলপার, অপরজন মুরগি ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমদ জানান, চালক ও মুরগির খামারি রাতে পিকআপ ভ্যানে মুরগি নিয়ে ঢাকায় যান। ঢাকা থেকে ফেরার পথে সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় পিকআপটি অজ্ঞাত গাড়ীর সাথে সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। অজ্ঞাত গাড়ী আটক করা সম্ভব হয়নি।

এছাড়া, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।