পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গৃহিণীদের অবদান জিডিপিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব বাজেটে

Md Abu Bakar Siddique
জুন ২, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকার তাদের একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে গৃহিণীদের অবদানকেও স্বীকৃতি দিয়েছে। সরকার বলেছে, তাদের অবৈতনিক শ্রম স্বীকৃতি পাওয়ার যোগ্য।

সোমবার ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বলেন, ভবিষ্যতে জাতীয় জিডিপিতে তাদের অর্থনৈতিক অবদান কীভাবে যোগ করা যায় তার উপায় খোঁজার পরিকল্পনা করছে সরকার।

আগামী বছরের বাজেটে আন্তর্জাতিক চাহিদা মেটাতে দক্ষ ‌‘কেয়ার গিভার’ তৈরির ওপর অন্তর্বর্তীকালীন সরকারের মনোযোগ তুলে ধরা হয়েছে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ ও রেমিট্যান্স বাড়াতে ‘কেয়ার গিভার’দের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে।

অন্তর্বর্তীকালীন সরকার নার্সিংয়ে পিএইচডি প্রোগ্রাম চালু ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিতে প্রশিক্ষকদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার কথা বিবেচনা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।