বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত :

সাইফুল ইসলাম
অক্টোবর ১৫, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত :

*সাইফুল ইসলাম*
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘কোলাবোরেটিভ অ্যাপ্রোচেস টু ওবিই ইমপ্লিমেন্টেশন: স্ট্রেনদ্যানিং ফ্যাকাল্টি মেম্বার্স স্কিলস থ্রো ইনস্টিটিউশনাল সাপোর্ট ফর একাডেমিক এক্সিলেন্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে একাডেমিক ভবনের ৫২০ নম্বর কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় রিসোর্স পারসন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করা জরুরি। কেননা শিক্ষার্থীদের মেধা বিকাশের পথে দক্ষ শিক্ষকরাই পাথেয় হিসেবে কাজ করে।

বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের সহায়তায় চলা এই কর্মশালায় ওবিই বাস্তবায়ন, কারিকুলাম নকশা, শিক্ষণ-পদ্ধতি, মূল্যায়ন কৌশল ও প্রাতিষ্ঠানিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালিত হয়।

কর্মশালায় সেশন পরিচালনা করেন মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. হাফিজুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।