বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চয়নিকা চৌধুরীর নির্মাতা জীবনের ২৫ বছর, বুবলীর আবেগঘন শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের নাট্য ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী নির্মাতা হিসেবে ২৫ বছর পূর্ণ করেছেন। আড়াই দশকের এই বিশেষ পথচলা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ ও আবেগঘন একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমায় কাজের সূত্রে গড়ে ওঠা হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে এই নির্মাতাকে শ্রদ্ধা ও শুভকামনা জানিয়েছেন বুবলী।

ফেসবুকে চয়নিকা চৌধুরীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে বুবলী লেখেন, ‘কিছু মানুষ চলচ্চিত্র বা টেলিভিশনের পর্দায় শুধু গল্প বলেন না; তারা গল্পের ভেতর দিয়ে সময়কে ধরে রাখেন। ২৫ বছর—শুধু সময়ের হিসাব নয়, ২৫ বছর গল্প বলার, গল্প নির্মাণের, স্বপ্নকে পর্দায় জীবন্ত করে তোলার এক অসাধারণ পথচলা।’

চয়নিকা চৌধুরীর দীর্ঘ এই যাত্রাকে শিল্পাঙ্গনে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে বুবলী আরও লেখেন, ‘নারী নির্মাতা হিসেবে তার এই দীর্ঘ যাত্রা আমাদের শিল্পাঙ্গনে নিঃসন্দেহে অনুপ্রেরণার। আপনার সঙ্গে সিনেমায় কাজ করার স্মৃতিটা আমার হৃদয়ের খুব কাছের। সেটে প্রথম দিন থেকেই যে আন্তরিকতা, মমতা ও আপন করে নেওয়ার উষ্ণতা পেয়েছি, তা আজও মনে পড়ে।’

‘প্রহেলিকা’ সিনেমায় ‘অর্পা’ চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে এই অভিনেত্রী যোগ করেন, “আপনার নির্দেশনায় কাজ করতে গিয়ে শুধু একজন নির্মাতাকে নয়, একজন সংবেদনশীল, যত্নশীল ও সৃষ্টিশীল মানুষকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। ‘প্রহেলিকা’ সিনেমার অর্পা হয়ে পর্দায় থাকার আনন্দের পাশাপাশি আপনার ভাবনা, নিষ্ঠা ও ভালোবাসার অংশ হতে পারাটাও আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। ২৫ বছরের এই গৌরবময় যাত্রার জন্য অনেক অনেক শুভেচ্ছা। শুভ ২৫ বছর আপুনি।”

উল্লেখ্য, ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের শুটিংয়ের মধ্য দিয়ে ক্যামেরার পেছনে যাত্রা শুরু করেন চয়নিকা চৌধুরী। আড়াই দশকের ক্যারিয়ারে তিনি চার শতাধিক একক ও ধারাবাহিক নাটক নির্মাণ করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন।

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দাতেও নির্মাণমুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। এরপর মুক্তি পায় ‘প্রহেলিকা’। তবে চলচ্চিত্র নির্মাণে যুক্ত হলেও টেলিভিশন নাটক থেকে কখনো দূরে সরে যাননি এই নির্মাতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।