পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চাঁদপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সদস্য মো: আলাউদ্দিন ভূঁইয়াকে পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার দুপুরে ফরিদগঞ্জ থানা ও চাঁদপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে আদালত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ২০২২ সালের ১ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি পালন করছিলেন। ওই সময় আ’লীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। এঘটনায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এই ঘটনায় মামলা হয়। ওই মামলার আসামি হিসেবে গোবিন্দপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা আলাউদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রামপুর ভূঁইয়া বাড়ির প্রয়াত চেয়ারম্যান খাজা আহম্মদ ভূঁইয়ার ছেলে।

ফরিদগঞ্জ থানার ওসি মো: শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি কার্যালয়ে ভাঙচুর মামলায় পলাতক থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।