বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঝিনাইদহের কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 
জানুয়ারি ২৬, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

হাসি মুখে রক্তদান, বাঁচতে পারে লক্ষ প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে স্বেচ্ছাসেবী সংগঠন কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর পাঠাগার থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্নসড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভার অনু্ষ্ঠিত হয়।
অনুষ্ঠান আব্দুল আলিমের পরিচালনা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমানুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজের প্রভাষক আলমগীর হুসাইনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, মুন্না বিশ্বাস, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ, কবির হোসেন মাতুব্বর।
এছাড়াও অনুষ্ঠানে কোটচাঁদপুর ব্লাডব্যাংকের বন্ধু সংগঠন হিসেবে উপস্থিত ছিলেন, যশোর ব্লাড ব্যাংক, মানব সেবা ফাউন্ডেশন বাংলাদেশ, অনির্বাণ ব্লাড ডোনার ক্লাব, মানব সেবা সংগঠন গৌরীনাথপুর,আলামপুর স্বেচ্ছাসেবক সংস্থা, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এলাঙ্গী রক্তদান ক্লাব, কোটচাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি ও জীবন বাঁচাতে রক্তদান ফাউন্ডেশন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্ধু সংগঠনদের সম্মাননা স্মারক ক্রেস প্রদান করেন অনুষ্ঠানের অতিথি বৃন্ধরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।