পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

টরেভিনোর প্রতিনিধি শুহেই কোমাতসুর বাংলাদেশ সফরে মতবিনিময় ও প্রীতিভোজ

Md Abu Bakar Siddique
আগস্ট ৩০, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: জাপানের এক নম্বর ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ড টরেভিনো-এর দক্ষিণ এশীয় প্রতিনিধি জনাব শুহেই কোমাতসু সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। তার এই সফরকে কেন্দ্র করে টরেভিনোর একমাত্র পরিবেশক ম্যাপল ইন্টারন্যাশনাল ঢাকার লা মেরিডিয়ান হোটেলে তার সম্মানে একটি মতবিনিময় সভা ও প্রীতিভোজ আয়োজন করে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টরেভিনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, স্বনামধন্য অভিনেতা আবুল হায়াত ও তার সহধর্মিণী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি বিটিআই-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফাইজুর রহমান খান, জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহাদাত হোসেন, স্কয়ার ফার্মার সমন্বয়ক জনাব রাশেদ, যমুনা গ্রুপের হেড অব ব্রান্ডিং সেলস্ জনাব এ. এইচ. রাজু, টরেভিনোর বাংলাদেশের প্রতিনিধি জনাব দুর্জয় সহ আরও অনেকে।অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান আয়োজক ম্যাপল ইন্টারন্যাশনালের অংশীদার ও পরিচালক ইঞ্জিনিয়ার মাসুম ও ইঞ্জিনিয়ার পল্লব দাস এবং প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মিসেস রুনা আহমেদ। তাঁরা অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং টরেভিনোর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।