পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

টি-টোয়েন্টিতে তাসকিনের উইকেটের সেঞ্চুরি

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন পেসার তাসকিন আহমেদ।

বৃহস্পতিবার দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারে শততম উইকেট পূর্ণ করেন তাসকিন। এ ম্যাচে ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ফলে ৮২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০২ উইকেটের মালিক এখন তাসকিন।

বাংলাদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজুর রহমান। তিনি এখন পর্যন্ত মুস্তাফিজ ১১৯ ম্যাচে ১৫১ শিকার করেছেন। তার ঠিক পেছনেই আছেন সাকিব আল হাসান। তিনি ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।