পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড

Sun this Ja ham
জানুয়ারি ২৪, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিরাপত্তা ইস্যুতে টাইগার দল বিশ্বকাপে তাদের অংশ না নিতে অপারগতা প্রকাশ করার পর থেকেই নানান সিদ্ধান্তের আবর্তে বাংলাদেশ দলকে কাটাতে হচ্ছে বেশ কঠিন এক সময়। আর এরইমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলো বাংলাদেশ। অন্যদিকে নিরাপত্তার ইস্যুতে টাইগারদের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার অনড় অবস্থানের কারণে কঠোর সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বিষয়টি আজ নিশ্চিত করেছে।

গত কয়েকদিন ধরে বিসিবি ও আইসিসির মধ্যে চলা টানাপোড়েন আজ চূড়ান্ত পরিণতির দিকে মোড় নিলো। আইসিসি কিছুদিন আগে বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। কিন্তু বিসিবি তাদের অবস্থানে অনড় থাকায় আইসিসি আজ শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নিলো। ক্রিকবাজ জানিয়েছে, দুবাই (আইসিসি সদর দপ্তর) থেকে এডিনবার্গের (স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড) সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং স্কটল্যান্ডের অংশগ্রহণ এখন চূড়ান্ত।

বিজ্ঞাপন
আইসিসির এই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় এখন খেলবে স্কটিশরা। সূচি অনুযায়ী, তারা ৭ ফেব্রুয়ারি কলকাতায় দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।

ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আইসিসি এই অদলবদল প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করে দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।