বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

তামিমের অবস্থা জানালেন চিকিৎসকরা

Main Admin
মার্চ ২৭, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সাভারের কেপিজি হাসপাতাল থেকে গত মঙ্গলবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয় তামিম ইকবালকে। বর্তমানে সেখানেই রয়েছেন। তার শরীরিক অবস্থার উন্নতি হয়েছে। কয়েক দিনের মধ্যেই তামিমকে বাসায় নেওয়া হতে পারে।আজ বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালের দুই চিকিৎসক গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিমের শারীরিক অবস্থার বিস্তারিত জানিয়েছেন। ডাক্তার বলছিলেন, ‘তিনি সুস্থ আছেন এবং আজ এগারোটায় এখানে একটা মেডিকেল বোর্ড হয়। বোর্ডের রিপোর্ট অনুযায়ী তামিম আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছে। খাওয়া-দাওয়া করছে্‌ সবার সাথে কথা বলছেন।’বর্তমানে সিসিউতে থাকলেও আজই কেবিনে শিফট করবেন তামিম জানালেন চিকিৎসক, ‘আলহামদুলিল্লাহ আজ সিসিউ থেকে রুমে চলে যাবেন। এরপর আরও একদিন অবজারভেশনে থাকবেন। পরে বাসায় চলে যাবেন।’তামিমের মানসিক অবস্থার জন্য একজন মনোবিদ নিয়োগ দেওয়া হয়েছে। তারা তামিমের মানসিক অবস্থার জন্য কাউন্সিলিং করবেন। কিভাবে মানিয়ে নেওয়া যায় সবকিছু, সেসব দিক নির্দেশনা দেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।