পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী

Sun this Ja ham
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা। তিনি তার দেশকে প্রতিনিধিত্ব করবেন।

ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশের হাইকমিশনার শ্রীলঙ্কায় আন্দালিব এলিয়াস আজ সকালে কলম্বো বিমানবন্দর থেকে মন্ত্রীকে বিদায় দেন।

বিএনপি চেয়ারম্যন তারেক রহমান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার মন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।