পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দুই বিষয় নিয়ে বিতর্কের মুখে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

Sun this Ja ham
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঘোষণা করা হয়েছে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে ঘোষণার পর থেকেই দুটি বিষয় নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে। প্রথমত, ‘রক্তজবা’ সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে সংশ্লিষ্ট ছবির পরিচালকের নাম ঘোষণা করা হয়েছে। যদিও সেই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন পরিচালক নিয়ামুল মুক্তা।কারণ ছবির চিত্রনাট্যকার তিনি নন। দ্বিতীয়ত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শর্তের ১ (খ)-তে রয়েছে, আজীবন সম্মাননা পুরস্কারের জন্য জীবিত ব্যক্তিদের বিবেচনা করা হবে। কিন্তু ২০২৩ সালের আজীবন সম্মাননা পুরস্কার এমন দুজনকে দেওয়া হয়েছে, যারা প্রয়াত। ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য গঠিত জুরিবোর্ডের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, আজীবন সম্মাননার জন্য তারা অভিনয়শিল্পী শবনম ও ইলিয়াস জাভেদের নাম প্রস্তাব করেন।

নাম দুটির ব্যাপারে কোনো সদস্যেরই আপত্তি ছিল না। যদিও এর মধ্যে সম্প্রতি ইলিয়াস জাভেদ মারা গেছেন। দীর্ঘ সময় পর গত বৃহস্পতিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ প্রাপকদের নাম প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সচিব মাহাবুবা ফারজানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৩ সালের জন্য আজীবন সম্মাননা পুরস্কার পেতে যাচ্ছেন চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক আবদুল লতিফ বাচ্চু। তারেক মাসুদ ২০১১ সালের ১৩ আগস্ট এক সড়ক দুর্ঘটনায় মারা যান, আবদুল লতিফ বাচ্চু মারা যান এ বছরের ৪ জানুয়ারি। এমন ঘোষণায় জুরিবোর্ডের সদস্যরা খোদ তাজ্জব বনে গেছেন! জুরিবোর্ড সদস্য এস এম ইমরান হোসেন বলেন, যাদের নাম ঘোষণা করা হয়েছে, তারাও গুণী মানুষ।

বেঁচে থাকতেই তাদের এই পুরস্কার পাওয়া উচিত ছিল। কিন্তু আজীবন সম্মাননা জীবিত আছেন, এমন গুণীজনদেরই দেওয়া হয়। সরকার চাইলে মরণোত্তর একটি পুরস্কার চালু করতে পারে। সে জন্য পুরস্কারের নীতিমালা কিছুটা পরিবর্তন করতে হবে। জুরিবোর্ডের আরেক সদস্য চলচ্চিত্র অভিনেত্রী সুচরিতা এ বিষয়ে বলেন, আমরা ইলিয়াস জাভেদ ও শবনমের নাম প্রস্তাব করি। সবাই এতে সম্মত হন। এরপর তো প্রায় এক বছর পার হয়েছে। এরপরের খবর তো আমাদের জানারও কথা নয়। পরে দেখলাম অন্য দুজনের নাম ঘোষণা করা হয়েছে।যাদের নাম এসেছে, তারাও সম্মানিত। কিন্তু নিয়মে যেহেতু নেই, বিষয়টা অন্য কোনোভাবেও করা যেত।

মানবজমিন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।