বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দুর্দান্ত ফিচারসহ স্পার্ক গো ২ ফোন উন্মোচন করলো টেকনো

Main Admin
জুন ১৯, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

টেকনোর স্পার্ক সিরিজ স্মার্টফোনের ব্যাপক জনপ্রিয়তা বিবেচনায় নিয়ে গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড টেকনো সম্প্রতি বাংলাদেশের বাজারে এর নতুন টেকনো স্পার্ক গো ২ মডেল নিয়ে এসেছে।

বাজেটের মধ্যে সেরা সব এআই ফিচার, দুর্দান্ত ডিজাইন ও ভালো পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিচ্ছে এই ফোন।

স্পার্ক গো ২ ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি হোল স্ক্রিন এইচডি প্লাস ডিসপ্লে যা দুর্দান্ত কন্টেন্ট এক্সপ্রিয়েন্স দেবে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট প্রতিটি স্ক্রলকে করবে আরও স্মুথ।

এই ফোনে আছে টি৭২৫০ এর মতো লেটেস্ট প্রসেসর এবং সফটওয়্যার জাইরোস্কোপ; ফলে ব্যবহারকারীরা এই ডিভাইস দিয়ে ভালো মাল্টিটাস্কিং এবং গেমিং উপভোগ করতে পারবেন।

দীর্ঘসময় ব্যবহারের জন্য স্পার্ক গো ২ ফোনে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। মিউজিক/অডিওতে সেরা অভিজ্ঞতা দিতে এই ডিভাইসে থাকছে ডিটিএস সাউন্ড সিস্টেম সহ ডুয়াল স্পিকার। সেগমেন্টে ভালো ফটোগ্রাফি নিশ্চিত করতে থাকছে ডুয়াল ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

স্মার্ট জীবনধারা নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে স্পার্ক গো ২ ফোনে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল সাপোর্ট যুক্ত করা হয়েছে যা দিয়ে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সগুলো ফোন থেকেই কন্ট্রোল করা যাবে।

বাজেট সেগমেন্টের ফোন হলেও, এতে থাকছে হাই-এন্ড “এ-আই” ফিচার – যার মধ্যে রয়েছে: এ-আই-জিসি পোর্ট্রেট, ওয়ান ক্লিক সামারি, ডকুমেন্ট সামারি, এলা স্মার্ট সার্চ, ফটো বেইজড প্রবলেম সলভিং, এ-আই রাইটিং, ইমেজ টু ডকুমেন্ট কনভার্সন-সহ আরও অনেক স্মার্ট “এ-আই” ফিচার, যা ইউজারদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে।

এই ফোনে রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জিপিএস, ওয়াইফাই, বিটি, এফএম এবং ওটিজি কানেক্টিভিটি সুবিধা। টেকনো স্পার্ক গো ২ ডিভাইস লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫গো অপারেটিং সিস্টমের সাথে এসেছে।

ডিভাইসটি এখন সারা দেশের সব আউটলেটে পাওয়া যাচ্ছে। এর ৬৪ জিবি+৮ জিবি*(৪জিবি + ৪জিবি এক্সটেন্ডেড র‍্যাম) ভ্যারিয়েন্টের মূল্য ১০,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য); অন্যদিকে, গ্রাহকরা এই ফোনের ৬৪ জিবি+৬ জিবি*(৩জিবি + ৩জিবি এক্সটেন্ডেড র‍্যাম) ভ্যারিয়েন্টটি মাত্র ৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।