বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নারায়ণগঞ্জে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

Main Admin
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ আড়াইহাজারের ব্রাক্ষন্দী ইউনিয়নে দূর্বৃত্তদের গণপিটুনিতে মো. সোহেল আহাম্মেদ (৩০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ৩ নম্বর ওয়ার্ডের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল ওই এলাকার মকবুল হোসেনের ছেলে।এর আগেও তার বাড়িতে অগ্নি-সংযোগ করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোহেল আহাম্মেদের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।

নিহত সোহেল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের টানা মেয়াদে সোহেল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সোহেল গা ঢাকা দেয়। তবে সম্প্রতি তিনি এলাকায় ফিরে এসেছিলো। সর্বশেষ সোমবার সকালে সোহেলকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, বিগত দিনে ইউপি সদস্য সোহেল স্থানীয় এলাকাবাসীর ওপর অনেক অত্যাচার-নির্যাতন করেছিল। এতে এলাকাবাসী ক্ষিপ্ত ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা ছিল। কয়েকদিন আগেও বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।