পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নারায়ণগঞ্জে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

নারায়ণগন্জ, বন্দর উপজেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

র‍্যাব-১১এর বিভিন্ন তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারীর ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা হতে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ ০৩ জনকে গ্রেফতার করা হয়। ১৭/০৯/২০২৫ ইং তারিখে গোপন

সংবাদের ভিত্তিতে সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে ০১ টি বিদেশী রিভলভার যার বডিতে Made in England লেখা রয়েছে, ০১ টি বিদেশী Flare Gun, ০২ রাউন্ড তাজা গুলি ও ০২ রাউন্ড কার্তুজ সহ ০৩ জন অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলো ১। খোরশেদ (৪৬), পিতা-মুসলিম, মাতা-সাফিয়া খাতুন, ২। রিপন (৩০), পিতা-লালমোহন লাল, মাতা-বিপিয়া রাণী, ৩। জয় (২৬), পিতা-মোঃ শহীদ, মাতা-জীবনী বেগম, সর্ব সাং-গোদনাইল, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা অবৈধ ভাবে বিদেশী আগ্নেয়াস্ত্র দ্বারা সিদ্ধিরগঞ্জ সহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়-ভীতি ও সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তাদের কাছে থাকা অস্ত্রগুলো কোন বৈধ কোন কাগজপত্র নাই।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।