বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নির্বাচন যত পেছাবে, ষড়যন্ত্রকারীরা জল তত ঘোলা করবে : টুকু

Main Admin
জুলাই ৩১, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জাতি একটি ক্রান্তিলগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ক্রান্তিলগ্ন উত্তরণের একমাত্র উপায় একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার। নির্বাচনের মাধ্যমেই সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে হবে। আর নির্বাচন যত পেছাবে ষড়যন্ত্রকারীরা তত জল ঘোলা করে দেশের চরম ক্ষতি করবে।

বৃহস্পতিবার বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে। কিন্তু জনগণ পিআর পদ্ধতি বোঝে না। বিএনপি নির্বাচনমুখী দল, আমরা নির্বাচন ও জনগণের রায়ে বিশ্বাস করি। তাই বিএনপি অতীতের মতো জনগণের ভোটেই ক্ষমতায় যেতে যায়। অযথা জাতিকে বিভ্রান্ত্র করবেন না।

সিরাজগঞ্জ শহরের জেসি রোড পাঁচরাস্তা মোড়ে জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।