বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নেপালের বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মোজোর ৩৫ লাখ টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

মানুষের বিভিন্ন সংকট ও মানবিক বিপর্যয়ে পাশে থাকার ধারাবাহিকতায় প্রতিবেশী দেশ নেপালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের বেভারেজ ব্র্যান্ড মোজো। আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এবং বিপন্ন মানুষের জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তার জন্য ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি।

নেপাল-তিব্বত সীমান্তে ভোতে কোশী ও ত্রিশূলী নদীতে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালের বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ি নদীর তীব্র স্রোতে অসংখ্য ঘরবাড়ি ভেসে গেছে। নিখোঁজ হয়েছেন বহু মানুষ। স্বজন ও ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

প্রতিবেশী দেশের এই সংকট বাংলাদেশের মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। মোজোর পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ভৌগোলিক সীমারেখা বাধা হতে পারে না। কঠিন সময়ে অসহায় মানুষের পাশে থাকাকে প্রতিষ্ঠানটি তার মানবিক দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করে।

নেপাল দূতাবাসে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তরকালে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রতিনিধিরা বলেন, স্বজন ও ঘরবাড়ি হারানো মানুষের শূন্যতা পূরণ করার সাধ্য কারও নেই। তবে এই কঠিন সময়ে নেপালের মানুষকে একা বোধ করতে দিতে চান না তারা। প্রতিবেশীর বিপদে পাশে থাকাকে তাঁরা সাহায্য নয়, দায়িত্ব হিসেবে দেখছেন।

তাঁরা আরও বলেন, মোজো ও বাংলাদেশের মানুষের প্রত্যাশা, নেপালের মানুষ যেন দ্রুত এই শোক কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারে।

মোজো ভবিষ্যতেও যেকোনো সংকট ও দুর্যোগে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।