পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পটুয়াখালী ও গফরগাঁও পৌরসভার সাবেক দুই মেয়রসহ রিমান্ডে ৩

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

জুলাই আন্দোলনের সময় বাড্ডা থানার মাসুদুর রহমান হত্যা মামলায় পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ ও সন্ত্রাসবিরোধী আইনের রাজধানীর গুলশান থানার মামলায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র কায়সার আহাম্মদসহ ৩ জনের জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন। অপর আসামি হলেন ক্যান্টনমেন্ট থানা শ্রমিক লীগের সভাপতি খায়রুল খান জুয়েল।

এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর গুলশান জোনাল টিম ডিবির পরিদর্শক এ এন এম নুরুজ্জামান ও মো. মোজাম্মেল হক মামুন পৃথক দুই আবেদনে জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্র পক্ষের অতিরিক্ত প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক সকলের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কায়সার আহমেদ ও সাড়ে ৯টায় পল্লবীর নিজ বাসা থেকে খায়রুল খান জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। পরের দিন তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি ৬ নম্বরের একটি বাসা থেকে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

মহিউদ্দিনের মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই বাড্ডা থানাধীন লিঙ্ক রোড এলাকায় আন্দোলনে অংশ নেন হাফেজ মাসুদুর রহমান। দুপুর ৩টায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন। পরে বিকাল ৪টায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় ৯ নভেম্বর বাড্ডা থানায় হত্যা মামলা হয়।

অপর মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল গুলশান থানাধীন গুলশান-০১ এর ১৩৬ নং রোডস্থ জব্বার টাওয়ারের পাশে রাস্তার ওপর অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জন সমবেত হয়। এদিন সাড়ে ৭টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশবিরোধী স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনায় এ বছরের ২২ এপ্রিল সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।