পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পারিবারিক কলহে পিতার হাতে পুত্র খুন, আহত পুত্রবধূ।

বন্দর উপজেলা প্রতিনিধি
জুন ২, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন হয়েছেন। নিহতের নাম মো. আজিম (৪৫) এ ঘটনায় আজিমের স্ত্রী দিবা বেগম (৩৫)আহত হয়েছেন।

মর্মান্তিক ঘটনাটি ঘটে ২ জুন (সোমবার) সকাল ৮টার দিকে বন্দরের দক্ষিণ ঘারমোড়া নাজিরা পট্টি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের এক পর্যায়ে আজিমের পিতা দিদার ও দুই ভাই আনোয়ার ও মোহাম্মদ আলী সংঘবদ্ধভাবে আজিমের ওপর হামলা চালান। হামলায় প্রথমে গলায় ফাঁস দেওয়া হয় এবং পরে বুকের ওপর ইট দিয়ে আঘাত করা হয়, ফলে ঘটনাস্থলেই আজিমের মৃত্যু হয়। এ সময় বাধা দিতে গিয়ে আহত হন তার স্ত্রী দিবা বেগম।

সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে অভিযুক্ত পিতা দিদার এবং দুই ভাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার তদন্ত করছি এবং দ্রুত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।