পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পিটারসেনকে ধন্যবাদ জানালো দিল্লি ক্যাপিটালস

Sun this Ja ham
মার্চ ১৫, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

হঠাৎ করেই দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কেভিন পিটারসেন। তার এমন সিদ্ধান্তে বিতর্ক শুরু হলও তাকে ধন্যবাদ জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত বছর আইপিএলের প্রথম কোচিং কর্মজীবন হিসেবে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে যোগদান করেছিল। বছর ঘুরতেই তিনি এই পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তিনি এখনও ধারাভাষ্যের মাধ্যমে আইপিএলের অংশ থাকবেন বলে জানিয়েছেন।

তার এমন সিদ্ধান্তে দিল্লি ক্যাপিটালস সাবেক ইংল্যান্ড তারকার প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং উষ্ণতা দেখিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি পিটারসেনকে তার সমর্থন এবং দলের প্রতি আবেগের জন্য ধন্যবাদ জানিয়েছে। এক্সে দেওয়ার পোস্টে “একবার দিল্লিওয়ালা, সর্বদা দিল্লিওয়ালা। সকল ভালোবাসা এবং সমর্থনের জন্য কেপিকে ধন্যবাদ জানান দিল্লি ক্যাপিটালস।

পিটারসেন দিল্লির আইকনিক অরুণ জেটলি স্টেডিয়ামে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ১০৩ রানের দুর্দান্ত  ইনিংস করেছিলেন। তিনি ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে দিল্লির প্রতিনিধিত্ব করেছিলেন এবং দলের হয়ে ১৯ ম্যাচে ৫৯৯ রান করেছিলেন।

এদিকে, গত বছর প্লেঅফ মিস করার পর দিল্লি ক্যাপিটালস এবারের আইপিএলে মনোযোগ কেন্দ্রীভূত করেছে। দলটি পয়েন্ট টেবিলে পঞ্চম স্থান অর্জন করেছিল এবং অক্ষর প্যাটেলের অধিনায়কত্বে শীর্ষ চারে স্থান পেতে ব্যর্থ হয়েছিল।

আগামী ১ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে এবার যাত্রা শুরু করবে দিল্লি। এরপর তারা মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।