পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

প্রথমবারের মতো পডকাস্টে তারেক রহমান, শোনাবেন আগামীর বাংলাদেশের রোডম্যাপ

Sun this Ja ham
জানুয়ারি ২৯, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

প্রথমবারের মতো পডকাস্টে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর যেখানে তিনি তুলে ধরবেন তার পরিকল্পনা, অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পডকাস্টটি প্রচারিত হবে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঐতিহ্যের পথ ছেড়ে আধুনিকতার সেতুবন্ধনে নতুন যুগের ভাষায় কথা বলতে প্রস্তুত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির প্রথাগত মঞ্চ ছাড়িয়ে তিনি আসবেন তরুণ প্রজন্মের হৃদয়ের ভাষা, পডকাস্টের জগতে।

পডকাস্টের এই অভিনব মাধ্যমে, সরাসরি জনগণের হৃদয়ে পৌঁছে দেবেন তার অঙ্গীকার, তার স্বপ্ন, তার রূপকল্প। যেখানে থাকবে না কোনো উপস্থাপক, তিনি নিজেই তুলে ধরবেন তার সুদূরপ্রসারী পরিকল্পনার কথা।

‘সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয়ে বলীয়ান হয়ে তিনি উন্মোচন করবেন আগামীর স্বপ্নীল বাংলাদেশের এক নতুন রোডম্যাপ। দেশের শিক্ষা, কৃষি ও অর্থনীতির পুনর্জাগরণে তার সুদূরপ্রসারী পরিকল্পনা জানাতে ডিজিটাল মাধ্যমে আসছেন এই দূরদর্শী নেতা।

পডকাস্টের এই অভিনব মাধ্যমে, সরাসরি জনগণের হৃদয়ে পৌঁছে দিতে চান তার অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প। প্রযুক্তি ও মানবিকতার এই মেলবন্ধনে উন্মোচিত হবে সম্ভাবনার এক উজ্জ্বল দিগন্ত যেখানে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ, শক্তিশালী ও আত্মমর্যাদাশীল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।