বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ

Main Admin
আগস্ট ৭, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

এশিয়ান কাপ বাছাইয়ে দাপুটে পারফরম্যান্সের পর আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ নারী ফুটবল দল। সদ্য প্রকাশিত ফিফার নারী দলগুলোর র‌্যাঙ্কিংয়ে এক লাফে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠে এসেছে সাবিনা-কৃষ্ণারা। যা এককভাবে এবারকার র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উন্নতি।

গত মাসে মিয়ানমারে অনুষ্ঠিত ২০২৬ এএফসি এশিয়ান কাপ ও ২০২৭ নারী বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচে তিন জয় তুলে নেয় বাংলাদেশ। বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। সেই অর্জনেরই পুরস্কার মিলল ফিফার আগস্ট র‌্যাঙ্কিংয়ে।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ৮০.৫১, যা এই মাসে সর্বোচ্চ। নতুন রেটিং ১১৭৯.৮৭, আগে ছিল ১০৯৯.৩৬।

এবারের উন্নতিতে বাংলাদেশের মেয়েরা ছুঁই ছুঁই করছে নিজেদের সর্বোচ্চ অবস্থান। নারী ফুটবলে বাংলাদেশের সর্বোচ্চ র‌্যাঙ্কিং ছিল ১০০, যা এসেছিল ২০১৩ সালের ডিসেম্বরে এবং ২০১৭ সালের ডিসেম্বরে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান এখন ৬৩তম (৭ ধাপ উন্নতি) এবং নেপাল ৮৭তম (১৩ ধাপ এগিয়েছে)। তবে দ্রুতগতিতে উন্নতির ধারায় থাকা বাংলাদেশের কাছাকাছিই এখন নেপাল।

নারী ফুটবলের শীর্ষ র‌্যাঙ্কিংয়ে প্রথমবার উঠে এসেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ইউরো ফাইনালে ইংল্যান্ডের কাছে হারলেও তারা পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্রকে। সুইডেন ৩ ধাপ এগিয়ে উঠেছে তিন নম্বরে। ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড এক ধাপ এগিয়ে চারে, আর জার্মানি ২ ধাপ পিছিয়ে এখন পাঁচে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।