পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বন্দনা কবিতার ২টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, নবম শ্রেণির বাংলা ১ম পত্র

Md Abu Bakar Siddique
আগস্ট ২, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কবিতা : বন্দনা 

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: ‘কত দুক্ষে একে একে বছর গোঞাএ’ ব্যাখ্যা করো।
উত্তর: অনেক দুঃখ-কষ্টের মধ্য দিয়ে সন্তান লালন-পালনে বাবা-মায়ের অবদানের কথা ওপরের কাব্যাংশে স্মরণ করা হয়েছে।
মানব সন্তান পৃথিবীতে আলোর মুখ দেখার আগেই মা তাকে অনেক কষ্টে গর্ভে লালন করেন। জন্মের পর মা-বাবা তাকে খাইয়ে-পরিয়ে বড় করে তোলেন। সন্তানের অসুখ হলে মা-বাবা নির্ঘুম রাত কাটান। ঘরে কোনো খাবার না থাকলেও সন্তানের জন্য খাবার জোগাড় করে নিজেরা না খেয়ে কাটিয়ে দেন। বাঙালি মায়ের সন্তান-বাৎসল্যের এমন উদাহরণ বিরল। সন্তান জন্মের পর থেকে যতদিন বাবা-মা জীবিত থাকেন ততদিন তাদের এই স্নেহ-মমতার কমতি হয় না। সন্তানের জন্য বছরের পর বছর বাবা-মায়ের উৎকণ্ঠাকে কবি এভাবেই ওপরের লাইনটিতে তুলে ধরেছেন।

 

প্রশ্ন: ‘ওস্তাদে প্রণাম করোঁ পিতা হন্তে বাড়’ বুঝিয়ে লেখ।
উত্তর: মানবশিশু প্রকৃত মানব হিসেবে স্বীকৃতি লাভ করে থাকে শিক্ষকের মাধ্যমে। তাই কবি ‘বন্দনা’ কবিতায় আলোচ্য উক্তিটি করেছেন।
মানবশিশু যখন জন্মগ্রহণ করে তখন সে অসহায় অবস্থায় থাকে। বাবা-মা কঠোর পরিশ্রম ও সাধনায় তাকে আস্তে আস্তে বড় করে তোলেন। এরপর শিক্ষক ওই শিশুকে বিদ্যা-বুদ্ধি-জ্ঞানে বড় করে তোলেন। সে কারণেই শিক্ষক হচ্ছেন দ্বিতীয় জন্মদাতা। শিক্ষকের এই মহান অবদানের বিষয়টিকে বোঝাতে কবি ওপরের বাক্যটি ব্যবহার করেছেন। অর্থাৎ ওপরের উক্তিটিতে শিক্ষকের প্রতি যথার্থ শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।