পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বাড়ল থাইল্যান্ড ভ্রমণের ভিসা ফি

Md Abu Bakar Siddique
আগস্ট ৯, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশি নাগরিকদের জন্য থাইল্যান্ডের ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকার রয়েল থাই দূতাবাস।

বুধবার (৬ আগস্ট) দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বাংলাদেশি টাকার অবমূল্যায়নের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ভিসা ফি ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। তবে ৩১ আগস্ট পর্যন্ত যারা আবেদন করে ভিসার ফি পরিশোধ করবেন, তারা আগের ফির আওতায় থাকবেন।

নতুন হার অনুযায়ী, সিঙ্গেল ট্রানজিট ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬০০ টাকা, ডাবল এন্ট্রি ৭ হাজার ২০০ টাকা, ট্যুরিস্ট ভিসা ৪ হাজার ৫০০ টাকা এবং মাল্টিপল ট্যুরিস্ট ভিসা ২২ হাজার ৫০০ টাকা।

এক বছরের নন-ইমিগ্রান্ট ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৫০০ টাকা। পাশাপাশি ও-এক্স, ডেস্টিনেশন থাইল্যান্ড ও লং টার্ম রেসিডেন্ট (এলটিআর) ভিসার ফি আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পাসপোর্ট ইস্যু এবং লিগালাইজেশন ফিও নতুনভাবে ২ হাজার থেকে ৬ হাজার ৮০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।

দূতাবাস জানায়, ১ সেপ্টেম্বর থেকে একটি নতুন অনলাইন পেমেন্ট সিস্টেম চালু হচ্ছে। আবেদনকারীরা কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মাধ্যমে নির্ধারিত ফি একবারে পরিশোধ করতে পারবেন। ভুল বা আংশিক পেমেন্ট গ্রহণযোগ্য হবে না এবং ফি ফেরতও দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।