বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বাবার যত্নে ওষুধ-মেডিকেল টেস্ট-হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

Main Admin
জুন ১৮, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাবা দিবস উপলক্ষে বাবার যত্নে ওষুধ কেনা থেকে মেডিকেল টেস্ট, হেলথ চেকআপে নির্দিষ্ট ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালে বিকাশ পেমেন্টে থাকছে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক। সেইসঙ্গে বিকাশ অ্যাপে থেকেই বাবার জন্য লাইফ ও হেলথ ইন্সুরেন্স প্ল্যান কেনাতেও থাকছে ক্যাশব্যাক।

বাবা মানেই নির্ভরতা- জীবনের প্রতিটি ধাপে যিনি ছায়ার মতো পাশে ছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের যত্নের প্রয়োজনও বাড়ে। ওষুধ কেনা থেকে শুরু করে নিয়মিত মেডিকেল টেস্ট, হাসপাতালের খরচ কিংবা হেলথ ইন্স্যুরেন্সের মতো বিষয়গুলোয় সময়মতো দেকভাল করতে পারলেই প্রিয় এই মানুষটাকে স্বস্তি দেওয়া যায়। তাদের জন্য ওষুধ কিনতে লাজ ফার্মা, তামান্না ফার্মেসি, একেএস ফার্মেসিসহ দেশজুড়ে প্রায় তিন হাজার ফার্মেসিতে বিকাশ পেমেন্ট করার সময় ‘H1’ কোড দিয়ে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ৫ শতাংশ করে ২৫ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। দিনে ১ বার এবং অফার চলার সময়ে সর্বোচ্চ ৪ বার ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা। ৩১ জুলাই পর্যন্ত চলা এই অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে https://www.bkash.com/campaign/healthcare-pharmacy-coupon-may25।

এদিকে, মেডিকেল টেস্ট করতে পপুলার ডায়াগনস্টিক, মেডিনোভা, ব্র্যাক হেলথকেয়ারসহ দেশজুড়ে প্রায় ৪৫০টি ডায়াগনস্টিক সেন্টারে ন্যূনতম ১ হাজার টাকা বিকাশ পেমেন্ট করার সময় ‘H2’ কোড দিয়ে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকা ডিসকাউন্ট। দিনে ১ বার এবং অফার চলার সময়ে সর্বোচ্চ ২ বার ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা। ৩১ জুলাই পর্যন্ত চলা এই অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে https://www.bkash.com/campaign/healthcare-diagnostics-coupon-may25।

এসপেরিয়া হেলথকেয়ার ও সাজিনাজ হাসপাতালের নির্দিষ্ট হেলথ চেকআপ প্যাকেজে বিকাশ পেমেন্টে থাকছে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারগুলো সম্বন্ধে বিস্তারিত জানা যাবে এই লিংকে https://www.bkash.com/campaign/fathers-day-campaign-2025।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।