পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশির দল : প্রিন্স

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পূজা মণ্ডপ পরিদর্শনকালে ভক্ত ও পূজারীদের প্রতি শারদীয় শুভেচ্ছা জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশির দল। বিএনপি জনগণের রায় নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পেলে সকল ধর্মাবলম্বী মানুষের শান্তি, নিরাপত্তা, ধর্ম-কর্ম পালনের স্বাধীনতা এবং মূল্যবোধ ও সংস্কৃতির চর্চার অধিকার সুনিশ্চিত করবে।

মঙ্গলবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলে প্রিন্স।

এমরান সালেহ প্রিন্স পূজা মণ্ডপ ঘুরে ঘুরে উপস্থিত ভক্ত ও পূজারীদের দুর্গা পূজার শুভেচ্ছা জানান। এ সময় তিনি বিভিন্ন মন্দিরে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।