পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিএলএ’র বিবৃতি: পাকিস্তানের ১২ শহরে অতর্কিত হামলা, ৮০ সেনা নিহত

Sun this Ja ham
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

পাকিস্তানের কোয়েটাসহ বেলুচিস্তানের ১২টি শহরে অতর্কিত হামলা চালিয়েছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত ৮০ সদস্য নিহত হয়েছেন। নিহতের মধ্যে দেশটির গোয়েন্দা সংস্থা এবং সন্ত্রাসীবিরোধী দলের সদস্য রয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) বিএলএ এক বিবৃতিতে এই দাবি করেছে। খবর এনডিটিভির।

বিবৃতিতে বিএলএ দাবি করেছে, তাদের যোদ্ধারা বেলুচিস্তানের একাধিক শহরে সিরিজ হামলা চালিয়েছে। তারা এই অভিযানকে ‘অপারেশন হেরোফ ফেজ টু’ হিসেবে উল্লেখ করেছে।

পাকিস্তানে নিষিদ্ধঘোষিত এই সংগঠনের দাবি, তারা ১২ ঘণ্টাব্যাপী ইসলামাবাদের নিরাপত্তা বাহিনী, প্রশাসনিক স্থাপনায় হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিএলএ-র দাবির সত্যতা নিশ্চিত করা হয়েছে।

পাকিস্তান সরকার নিশ্চিত করেছে, কোয়েটাসহ বেলুচিস্তানের ১২ শহরে হামলা হয়েছে।

বিএলএ’র মুখপাত্র জিয়ান্দ বেলুচ বলেছেন, কোয়েটা, নশকি, মাসতুং, দালবানদিন, কালাত, খারান, পাঞ্চগুর, গোয়াদার, পানসি, তুরবাত, তুম্ব, বুলেদা, ম্যাঙ্গোচর, লাসবেলা, কেচ এবং আওরানে হামলা চালানো হয়েছে।

সংগঠনটির দাবি, শত্রুপক্ষ পাক সেনাবাহিনী, প্রশাসন, ও নিরাপত্তা বাহিনীর ভবনে যোদ্ধারা অনবরত হামলা চালিয়েছে। বিএলএ’র দাবি, বেশ কয়েকটি অঞ্চলে সাময়িকভাবে পাক বাহিনীর চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এই অভিযানে নিজেদের সাতজন যোদ্ধা নিহত হয়েছে বলে জানায় সংগঠনটি।

তবে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং দাবি করেছে, বেলুচিস্তানে ভারত সমর্থিত ৯২ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। সেইসঙ্গে ১৮ জন বেসামরিক নাগরিক ও ১৫ জন সেনা নিহত হয়েছে বলে জানায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

দৈনিক ইত্তেফাক

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।