পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিচারকের ছেলের হত্যার আসামি রিমান্ডে

Md Abu Bakar Siddique
নভেম্বর ২০, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫-এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম।তিনি জানান, প্রথম দফার ৫ দিনের রিমান্ড শেষে লিমনকে আদালতে হাজির করে রাজপাড়া থানা-পুলিশ নতুন করে ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর দুপুরে রাজশাহীর রাজপাড়া থানার ডাবতলা এলাকায় বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা এবং স্ত্রী তাসমিন নাহার লুসীকে গুরুতর আহত করে লিমন মিয়া। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর বিচারক বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা করলে পুলিশ লিমনকে গ্রেপ্তার করে। সেই মামলায় তাকে আবারও রিমান্ডে নেওয়ার অনুমতি দিলেন আদালত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।