পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিজয় দাহিয়াকে নিয়োগ দিয়েছে গুজরাট টাইটান্স

Sun this Ja ham
মার্চ ১২, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগে গুজরাট টাইটান্স দেশটির সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান বিজয় দাহিয়াকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি ঘোষণা করেছে, দলের কোচিং গ্রুপকে শক্তিশালী কার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে।

ভারতের জাতীয় ক্রিকেট দলের হয়ে দুটি টেস্ট এবং ১৯টি ওয়ানডে খেলেছেন দাহিয়া। তিনি ২০০৭-০৮ মৌসুমে দিল্লি দলকে রঞ্জি ট্রফি শিরোপা জেতানো কোচিং স্টাফের অংশ ছিলেন। আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১২ এবং ২০১৪ সালে তাদের প্রথম দুটি চ্যাম্পিয়নশিপ জয়ে ভূমিকা পালন করেছেন।

২০১৯ সালে দাহিয়াকে দিল্লি ক্যাপিটালসের প্রধান প্রতিভা স্কাউট হিসেবে নিযুক্ত করা হয়। পরবর্তীতে তিনি সহকারী কোচ হিসেবে লখনউ সুপার জায়ান্টসে চলে যান। ২০২২ সালে আইপিএলে যোগদানের পর থেকে গুজরাট টাইটানস টুর্নামেন্টে নিজেদেরকে আরও ধারাবাহিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তারা তাদের অভিষেক মরশুমে শিরোপা জিতেছে এবং তাদের প্রথম চারটি মৌসুমের মধ্যে তিনটিতে প্লে অফে পৌঁছেছে।

২০২২ সালের চ্যাম্পিয়ন হওয়ার অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেনকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় তারা।

এবারের আইপিএলে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে আতিথ্য দেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।