পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

Md Abu Bakar Siddique
আগস্ট ৯, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩ আগস্ট থেকে ৭ আগস্ট) শেয়ারদামের উত্থানে শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৯ টাকা ৮০ পয়সা বা ১৯ দশমিক ১১ শতাংশ।

দাম বৃদ্ধির দ্বিতীয় অবস্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা বা ১৪ দশমিক ৫৪ শতাংশ। সপ্তাহজুড়ে ১৪ দশমিক ২৯ শতাংশ শেয়ারদর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড।

সপ্তাহজুড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানিগুলোর লেনদেন হয়েছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড ১৩ দশমিক ৮১ শতাংশ, ওয়াটা কেমিক্যালস লিমিটেড ১৩ দশমিক ১১ শতাংশ, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১২ দশমিক ৫৬ শতাংশ, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড ১২ দশমিক ৫০ শতাংশ, রহিম টেক্সটাইল মিলস লিমিটেড ১২ দশমিক ৪৪ শতাংশ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ১২ দশমিক ৪৩ শতাংশ এবং দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড ১২ দশমিক ৩২ শতাংশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।