বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ এবং ভেন্যু ঘোষণা করলেন ট্রাম্প

Main Admin
আগস্ট ২৩, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের ড্র যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে— এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের ৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে এই ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটি একটি পারফর্মিং আর্টস ভেন্যু এবং ট্রাম্প নিজেই সেখানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। খবর বিবিসির।ধারণা করা হয়েছিল, লাস ভেগাসে হবে বিশ্বকাপ ড্র। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠানও  হয়েছিল লাস ভেগাসে। তবে এবার শেষ পর্যন্ত আয়োজকরা স্থান পরিবর্তন করে ওয়াশিংটনকেই বেছে নিয়েছেন।২০২৬ বিশ্বকাপটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে ৪৮টি দেশ। মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভাষায়,‘১০৪টি সুপার বোলের সমান।’ ড্র ঘোষণার সময় হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ইনফান্তিনোও। তিনি জানান, এই ড্র অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে সারা বিশ্বে এবং একসঙ্গে এক বিলিয়ন মানুষ এটি উপভোগ করবে।

ড্র অনুযায়ী, ৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই দল এবং সেরা আট তৃতীয় দল নকআউট পর্বে যাবে। ঘোষণার সময় বিশ্বকাপ ট্রফি নিয়ে আসেন ফিফা প্রেসিডেন্ট। ট্রাম্প সেটি হাতে তুলে নিয়ে রসিকতা করে বলেন,‘আমি কি এটা রেখে দিতে পারি?’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।