বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিশ্বকাপে ইতিহাস, ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে

পত্রিকার পাতা ডেস্ক
জুলাই ১২, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ডের এই কীর্তি বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে।
চলতি বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার স্থানেই রয়েছে এই চার দল। র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স, দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা, তৃতীয় স্পেন এবং চতুর্থ ইংল্যান্ড।
বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একই আসরের সেমিফাইনালে খেলছে। বিষয়টি টুর্নামেন্টের ইতিহাসে একটি অনন্য রেকর্ড হিসেবে যুক্ত হয়েছে।
এ ছাড়া আরও একটি বিরল কীর্তির অংশ হয়েছে চার দল। এর আগে মাত্র দুইবার বিশ্বকাপজয়ী চারটি দল একই সঙ্গে সেমিফাইনালে উঠেছিল। প্রথমবার ১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিল, উরুগুয়ে, ইতালি ও পশ্চিম জার্মানি শেষ চারে খেলেছিল। পরে ১৯৯০ সালের বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা, ইতালি, পশ্চিম জার্মানি ও ইংল্যান্ড।
চলতি আসরের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে। স্পেন ২-১ গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। অন্য দুই ম্যাচে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে এবং আর্জেন্টিনা ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়।
আগামী ১৪ জুলাই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ১৫ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। দুটি ম্যাচই বিশ্বকাপের শিরোপা দৌড়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।