পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা হলরুমে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।

বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাব্বির আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, গুনবহা ইউপি চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম, ময়না ইউপি চেয়ারম্যান মাও. আব্দুল হক মৃধা, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, জামায়াতের উপজেলা আমীর হাফেজ মাও. মো. বিল্লাল হোসাইন, প্রেসক্লাব সভাপতি অ্যাড. কোরবান আলী, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি সঞ্জয় সাহা, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ কুমার বিশ্বাস ও শিক্ষক কৃষ্ণরঞ্জন সাহা।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভির রহমান, উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংবাদিকবৃন্দ।

সভায় জানানো হয়- এ বছর উপজেলায় ১২২টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ-আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন, ডিজে গান পরিহার করে ধর্মীয় সংগীত পরিবেশন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী দ্রুত প্রতিমা বিসর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।