সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ–এর ব্লক মার্কেটে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট ৬৩ কোটি ৭২ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি–এর শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ৬৪ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এর মাধ্যমে দিনটির শীর্ষ লেনদেনকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কোম্পানিটি।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড–এর শেয়ারে। প্রতিষ্ঠানটির ১২ কোটি ২ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্যাপিটেক বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। ফান্ডটির ৯ কোটি ২৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এ ছাড়া ব্লক মার্কেটে বড় লেনদেন হওয়া অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি। এর মধ্যে অ্যাপেক্স স্পিনিংয়ের ৪ কোটি ২৮ লাখ ৬০ হাজার টাকা এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪ কোটি ১৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

