বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভারতের নির্দেশে জম্মু-কাশ্মীরের অর্ধেকেরও বেশি পর্যটনকেন্দ্র বন্ধ

অনলাইন ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর জম্মু-কাশ্মীর রাজ্যজুড়ে সন্ত্রাসবাদবিরোধী অভিযান শুরু করেছে সেনা ও পুলিশ সদস্যরা। অভিযানের সুবিধার্থে এবং পর্যটকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কাশ্মীরে অর্ধেকেরও বেশি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মোট ৮৭টি পর্যটন স্পট রয়েছে। সেসবের মধ্যে ইউসমার্গ, তাওসি ময়দান, দুধপাথরি, আহরবাল, কাউসারনাগ, বাঙ্গুস, চান্দিগাম, উলার, রামপোরাসহ মোট ৪৮টি কেন্দ্র বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।
গুলমার্গ, সোনমার্গ, ডাল লেকসহ অন্যান্য যে ৪০টি পর্যটনকেন্দ্র এখনও খোলা রয়েছে, সেগুলোতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি পর্যটক। কাশ্মীরভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে।
ভয়াবহ এই হামলার পর ফুঁসে ওঠে ভারত, জম্মু ও কাশ্মীরজুড়ে শুরু হয়েছে সেনা অভিযান। এখন পর্যন্ত হামলায় সংশ্লিষ্ট কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে একাধিক জঙ্গির ঘরবাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, এর প্রত্যাঘাত হিসেবে ফের হামলার ছক কষছে সন্ত্রাসীরা। জম্মু ও কাশ্মিরের নানা প্রান্তে একাধিক ‘স্লিপার সেল’ সক্রিয় হয়ে উঠছে বলেও জানানো হয়েছে একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে। ফলে যে কোনো সময় কাশ্মিরে ফের সন্ত্রাসী হামলার আশঙ্কা দেখা দিয়েছে।

আবার যেসব পর্যটনকেন্দ্র বন্ধ করা হয়েছে, সেগুলোর মধ্যে কয়েকটিতে পুরোদমে চলছে অভিযান। তাই বিভিন্ন দিক বিবেচনা করে আপাতত কাশ্মীরের ৪৮টি পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।