পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Md Abu Bakar Siddique
অক্টোবর ১৬, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।শোভাযাত্রা শেষে একাডেমিক ভবনের সামনে কেক কাটা হয়। শোভাযাত্রা ও কেক কাটায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এছাড়া দুপুর ১২টায় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, দুপুর সাড়ে ১২টায় মন্দিরে প্রার্থনা, দুপুর ১টা ৩০ মিনিটে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত সাড়ে ৭টায় আবাসিক হলসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।