পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভেবেছিলাম আমরা ১৫ রান কম করেছি : পাকিস্তান অধিনায়ক

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

টসের সময় সালমান আলি আগা বললেন, ১৫০ রান করতে পারলে জয়ের জন্য যথেষ্ট হবে। কিন্তু তারা করতে পারল ১৩৫ রান। তাই ইনিংস বিরতিতে দলটি ভেবেছিল, ১৫ রান কম হয়েছে। কিন্তু এই ১৩৫ রান নিয়েই ম্যাচ জিতে মাঠ ছাড়ল তারা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর আগে কখনও আইসিসির দুই পূর্ণ সদস্য দেশের ম্যাচে এত কম রান করে জিততে পারেনি কোনো দল। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষেই ১৪৪ রান করে জিতেছিল নিউ জিল্যান্ড।এবার বাংলাদেশের বিপক্ষে ১৩৫ রান করে ১১ রানের জয়ে সেই রেকর্ড নতুন করে লিখেছে সালমান আলি আগার দল। তবে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৩৫ রানে থামার পর পাকিস্তান দলের ভেতরেও ভাবনা ছিল, ১৫ রান কম করেছে তারা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সালমান বলেন, আমাদের তখন ইনিংস বিরতিতে মনে হয়েছিল, হয়তো ১৫ রান কম করেছি। এটা অস্বীকার করব না আমি। তবে এটাও বিশ্বাস ছিল যে, আমরা যদি শুরুতে নিজেদের সামর্থ্য অনুযায়ী বোলিং করতে পারি, তাহলে তাদের চাপে ফেলতে পারব।অল্প পুঁজি নিয়ে শুরুতেই বাংলাদেশকে চেপে ধরে পাকিস্তান। পাওয়ার প্লের মধ্যে তারা তুলে নেয় ৩টি উইকেট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। তাই ম্যাচ শেষে নতুন বলের বোলিংকেই বড় কৃতিত্ব দিলেন সালমান।

তিনি বলেন,  এই ধরনের ম্যাচে, যা মূলত সেমি-ফাইনাল, এসব জায়গায় যখন আপনি শুরুতে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন, তখন রান তাড়া করা বেশ কঠিন হয়ে যায়। আমার মতে, আমরা সেই কাজটি বেশ ভালোভাবে করেছি। নতুন বলে আমরা খুব ভালো বোলিং করেছি। আর এই ধরনের ম্যাচে যখন নতুন বলে ভালো করবেন, সেটাই আপনাকে ম্যাচ জেতাবে। কারণ এই ধরনের কন্ডিশনে নতুন বল খুব জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।