পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ময়মনসিংহে SICIP-এর উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রামের সমাপনী ও ঋণ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

Md Abu Bakar Siddique
অক্টোবর ১, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

এশীয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়িত “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)”-এর অধীনে “উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম”-এর সমাপনী অনুষ্ঠান ময়মনসিংহ অঞ্চলে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এনসিসি ব্যাংক পিএলসি’র আয়োজনে সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ অফিসের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মো. কাউসার মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SICIP-এর প্রোগ্রাম ডিরেক্টর ও বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি, ঢাকা এর অতিরিক্ত পরিচালক জনাব মো. নজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর জনাব মো. আয়ুব আলী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংক পিএলসি’র সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. জাকির আনাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিসি ব্যাংক পিএলসি’র হেড অফ এসএমই জনাব শরীফ এম. মহসিন।
সম্মানিত অতিথিবৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। আনন্দঘন পরিবেশে অংশগ্রহণকারী ২৫ জন উদ্যোক্তার মধ্যে ২৩ জনকে মোট ৩৯ লক্ষ টাকার ঋণ অনুমোদনপত্র প্রদান করা হয়, পাশাপাশি সকলকে সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে এক প্রাণবন্ত উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়, যেখানে অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।