বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মাইলস্টোন ট্রাজেডি হতাহতের সর্বশেষ তথ্য জানাল প্রধান উপদেষ্টার কার্যালয়

Main Admin
জুলাই ২৫, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সর্বশেষ তথ্য জানিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টা প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তালিকা প্রকাশ করা হয়।

এতে উল্লেখ করা হয়, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৫১ জন। এর মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির সংখ্যা ৪১ ও মৃত্যু ১৪, সম্মিলিত সামরিক হাসপাতাল (ঢাকা) ভর্তি রয়েছে ৮ ও মৃত্যু ১৫ জনের, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি ১ ও মৃত্যু ৪, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি ১ ও মৃত্যু ৫ জনের, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার ভর্তি ৬ ও মৃত্যু একজনের (অজ্ঞাত), ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে কেউ ভর্তি নেই ও মৃত্যু ১ জনের, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল একজন ভর্তি ও সেখানে কোন মৃত্যুর তথ্য নেই।

এসব তথ্য টেলিফোনিক বার্তার মাধ্যমে পাওয়া গেছে বলেও জানানো হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজটিতে।উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা ৩২ জন। এ দুর্ঘটনায় এখনো ১৬৫ জন চিকিৎসাধীন।এ ছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বিমান বিধ্বস্তের ঘটনায় মোট ২২ জন নিহত হয়েছেন। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের হিসাব অনুযায়ী, এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।